ভারতের বাজারে ৪০ হাজার টাকার মধ্যে সেরা ইলেকট্রিক স্কুটারগুলি
সম্প্রতি সমগ্র বিশ্বেই ইলেক্ট্রিক যান বাহনের এর চাহিদা বিপুল ভাবে বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, অন্যদিকে ইকো ফ্রেন্ডলি গাড়ির প্রতি মানুষের উৎসাহও এখন তুঙ্গে। তবে চার চাকার ইলেকট্রিক গাড়ির বদলে মানুষ দুই চাকার ই-বাইক, ই-স্কুটারই বেশি পছন্দ করছেন। দুই চাকার ইলেকট্রিক গাড়ির প্রতি মানুষের এই উৎসাহকে কাজে লাগিয়েই ভারতে এখন প্রচুর স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে। তবে পিছিয়ে নেই বড় বড় অটোমেকার কোম্পানিগুলিও। নিজেদের জায়গা করে নিতে নিয়ে আসছে আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার ও বাইক।
সম্প্রতি স্টার্টআপ কোম্পানি, ইনফিনিটি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। নতুন ইলেকট্রিক স্কুটারটির নাম দেওয়া হয়েছে বাউন্স ইনফিনিটি । গ্রাহকরা ইলেকট্রিক স্কুটারটি দুটি ভ্যারিয়েন্টে কিনতে পারবেন, যথা- ব্যাটারি সহ এবং ব্যাটারি ছাড়া। ব্যাটারি এবং চার্জার সহ বাউন্স ইনফিনিটি ভারতীয় মার্কেটে ৬৮,৯৯৯ টাকা দামে সেল হচ্ছে। তবে, গ্রাহকরা ব্যাটারি ছাড়া স্কুটারটি পেয়ে যাবেন মাত্র ৩৬ হাজার টাকায়। রিপোর্ট অনুযায়ী, এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জে ৮৫ কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করবে।
আরও পড়ুনঃ টয়োটার এই গাড়িগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি
ইভোলেট পনি
ইভোলেট পনি নামক ইলেক্ট্রনিক ভিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভারতীয় মার্কেটে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। কোম্পানিটি এই দুটি ইলেকট্রিক স্কুটারের নাম রেখেছে পনি ইজেড এবং পনি ক্লাসিক। এই ইলেকট্রিক স্কুটার দুটি এন্ট্রি-লেভেল লাইট-ওয়েটেড স্কুটার। প
এম্পিয়ার রিও এলিট
মিডিয়াম বাজেটের ভালো ইলেকট্রিক স্কুটারের মধ্যে অন্যতম সেরা একটি ইলেকট্রিক স্কুটার হল এম্পিয়ার রিও এলিট স্কুটার। আপনি যদি ৪০ হাজার টাকার থেকে আর সামান্য কিছু এক্সট্রা খরচ করতে পারেন তাহলে এই স্কুটারটি একটি দুর্দান্ত চয়েজ হতে পারে। ই-স্কুটারটির সেরা ফিচার হল এর ব্যাটারি। এম্পিয়ার রিও এলিট দুর্দান্ত লিথিয়াম-আয়ন ব্যাটারির সাথে আসে। এম্পিয়ার রিও এলিট দুটি ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যায়।





